Tui Keno Chaira Geli (তুই কেন ছাইড়া গেলি ) Bangla Song Lyrics 2020 - Baul Sukumar
গান: Tui Keno Chaira Geli (তুই কেন ছাইড়া গেলি )
শিল্পী: বাউল সুকুমার
কথা: অনুপম বিশ্বাস
সুর: ইহসান রাহি
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তরে...
তুই কেনো ছাইড়া গেলি
একলা আমায় করে! (২বার)
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইলোরে চুরমার
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তরে...
তুই কেনো ছাইড়া গেলি
একলা আমায় করে!
আমার কোলে রাইখা মাথা
দেখাইতি স্বপন
তোর চোখেতে চোখ রাইখা
ভাবতাম তুই আপন
কোথায় গেলো সেই দিনেরই
আদর মাখা কথা
ঠিকই তুই ছাইড়া গেলি
দিলি আমায় ব্যাথা
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইলো চুরমার
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তরে...
তুই কেনো ছাইড়া গেলি
একলা আমায় করে!
আগুন জ্বলে বুকের ভিতর
বুঝেনাতো কেউ
জ্বইলা মরি আপন জ্বালায়
দুই চোখেতে ঢেউ
খুজে বেড়ায় পথে আমি
বেপরোয়া হয়ে
আমার মধ্যে নাইরে আমি
দুঃখ গেছে সয়ে
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইলো রে চুরমার
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তরে...
তুই কেনো ছাইড়া গেলি
একলা আমায় করে

Post a Comment